স্টাফ রিপোর্টার
এপেক্স ক্লাব অব চাঁদপুরের পক্ষ থেকে অসহায় ব্যক্তি ও এতিম শিশুদের মাঝে নগত অর্থ ও ইফতারি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বাদ আছর সংগঠনের কার্যালয়ে প্রেসিডেন্ট অ্যাড. মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সেক্রেটারী এন্ড ডিএনই অ্যাড. জসিম উদ্দিন প্রধানের পরিচালনায় সংগঠনের পক্ষ থেকে অসহায় ও এতিম শিশুদের মাঝে আর্থিক অনুদান তুলে দেওয়া ও ইফতারির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও মুনাজাত পরিচালনা করেন এপেক্স ক্লাব অব চাঁদপুরের জুনিয়ার ভাইস প্রেসিডেন্ট পেশকার হাফেজ মাও. মোহাম্মদ ওমর ফারুক।
এ সময় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করে অসহায় ব্যক্তিদের পাশে থেকে সাহায্য ও সহযোগিতা করতে সভা বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ক্লাবের প্রেসিডেন্ট অ্যাড. মোহাম্মদ আবুল কালাম আজাদ, পিপি অ্যাড. আলহাজ ইব্রাহিম খলিল, সাবেক সভাপতি এপেক্সিয়ান অ্যাড. জাকির হোসেন ফয়সাল. আইপিপি এপেক্সিয়ান অ্যাড. এমরান হোসেন, এপেক্সিয়ান অ্যাড. হারুন অর রশিদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান অ্যাড. নাজিমুল্যা বাপ্পী, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান ওমর ফারুক, সেক্রেটারি এপেক্সিয়ান অ্যাড. জসিম উদ্দিন প্রধান, সার্ভিস ডিরেক্টর শেখ মহিউদ্দিন রাসেল, এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটির সার্ভিস ডিরেক্টর অ্যাড. সিএম আহাদ, এপেক্স অ্যাড. আবদুল কাদের খান ও সংগঠনের ফ্লোর মেম্বারসহ অতিথিবৃন্দ।
৯ মে, ২০২১।
