স্টাফ রিপোর্টার
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পক্ষ থেকে চাঁদপুর শহরের পুরাণবাজার ২নং ওয়ার্ডে দুই শতাধিক অসহায়, দুস্থ, গরিব ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৮ মে) বিকাল ৪টায় শহরের পুরাণবাজার এলাকার আল-আমিন ডাল মিলস্ প্রাঙ্গণে খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি পৌর ওয়ার্ড কাউন্সিলর ও চাঁদপুর পৌর যুবলীগ আহ্বায়ক মো. মালেক শেখ।
সাবেক ছাত্রলীগ নেতা মো. সোহাগ গাজীর আয়োজনে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সভাপতি ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারী, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. কামাল হাওলাদার, সাধারণ সম্পাদক উজ্জ্বল তালুকদার।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অপু পাটওয়ারী ও সাবেক সহ-সভাপতি মো. হোসেন আলী মিন্টু।
৯ মে, ২০২১।
