এন্ট্রপ্রেনিউরশীপ ওয়ার্ল্ড কাপ ন্যাশনাল ফাইনালে চ্যাম্পিয়ন গো-জায়ান ও রানারআপ অক্টেগ্লোরী

প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশে এন্ট্রপ্রেনিউরশীপ ওয়ার্ল্ড কাপ-২০২০ এর ন্যাশনাল ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে গো-জায়ান এবং রানারআপ হয়েছে অক্টেগ্লোরী। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্বাগতিকতায় গত ৫ সেপ্টেম্বর অনলাইনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পর্বে ৪৬০টি স্টার্ট আপ প্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বাংলাদেশ পর্বের ন্যাশনাল ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল এন্ট্রপ্রেনিউরশীপ নেটওয়ার্কের প্রেসিডেন্ট জোনাথন ওথম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খান এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন্ট্রপ্রেনিউরশীপ ওয়ার্ল্ড কাপের পরিচালক মিস এনামারিয়া টোরেস।
চ্যাম্পিয়ন গো-জায়ান এবং রানারআপ অক্টেগ্লোরী আগামি অক্টোবর মাসে সৌদি আরবের রিয়াদে বিশ্বের ২০০টি দেশের বিজয়ীদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য ভার্চূয়াল গ্লোবাল ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে।
৯ সেপ্টেম্বর, ২০২০।