চাঁদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির দলীয় ফরম জমা

স্টাফ রিপোর্টার

আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির দলীয় ফরম জমা দিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস হাজি মোশারফ হোসাইন, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু, মনির চৌধুরী, খলিলুর রহমান গাজীর কাছে চাঁদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির দলীয় ফরম জমা দেন তারা।

বিকেল ৫টায় জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, সাড়ে ৫টায় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস হাজি মোশারফ হোসাইন, সন্ধ্যায় সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন এবং জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি বিএনপির দলীয় ফরম জমা দেন।

এসময় সব প্রার্থীই সাংবাদিকদের উদ্দেশে বলেন, দল থেকে যাকে মনোনয়ন দিবে আমরা আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো। চাঁদপুর পৌরসভার নির্বাচন হলো বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার নির্বাচন। আমরা চাই চাঁদপুর পৌরবাসীর ভোটের অধিকার ফিরিয়ে দিতে। গণতন্ত্রের মুক্তির জন্য আর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আদমেদ মানিকের হাতকে শক্তিশালী করতে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি।

এর আগে গত রোববার সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয় থেকে মেয়র পদে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস হাজি মোশারফ হোসাইন বিএনপি দলীয় ফরম উত্তোলন করেন। এ পর্যন্ত জেলা বিএনপি কার্যালয় থেকে মেয়র পদে ৪ জন দলীয় ফরম উত্তোলন করা হয়।

প্রার্থীরা তাদের নেতা-কর্মীদের সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা দেন। এসময় প্রার্থীদের সাথে আসা নেতা-কর্মীদের পদচারণায় জেলা বিএনপি কার্যালয় মুখরিত হয়ে উঠে।

৯ সেপ্টেম্বর, ২০২০।