এপেক্স ক্লাব অব চাঁদপুরের বোর্ড মিটিং অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব চাঁদপুরের বোর্ড ও ডিনার মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) বাদ আছর সংগঠনের অস্থায়ী চেয়ারম্যান ঘাটা কার্যালয়ে সংগঠনের প্রেসিডেন্ট অ্যাড. এপেক্সিয়ান মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সেক্রেটারী এন্ড ডিএনই এপেক্সিয়ান অ্যাড. জসিম উদ্দিনের পরিচালনা সংগঠনের বোর্ড মিটিং ও বাদ এশা ডিনার মিটিং সম্পন্ন করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এপেক্স ক্লাব অব চাঁদপুরের জুনিয়র ভাইস প্রেসিডেন্ট হাফেজ মাও. মোহাম্মদ ওমর ফারুক।
বক্তব্য রাখেন ক্লাবের প্রেসিডেন্ট অ্যাড. মোহাম্মদ আবুল কালাম আজাদ, পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান অ্যাড. জাকির হোসেন ফয়সাল, আইপিপি এপেক্সিয়ান অ্যাড. এমরান হোসেন, এপেক্সিয়ান অ্যাড. হারুন অর রশিদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান অ্যাড. নাজিমুল্যা বাপ্পী, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান ওমর ফারুক, সেক্রেটারী এপেক্সিয়ান অ্যাড. জসিম উদ্দিন প্রধান, ফ্লোর মেম্বার এপেক্সিয়ান মনির হোসেন, এপেক্সিয়ান খোরশেদ আলম প্রমুখ।
২৪ ডিসেম্বর, ২০২০।