আবু তালেব সরদার
ফরিদগঞ্জ উপজেলার কামতা বাজার সমিতি মার্কেটে সোশ্যাল ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় আলহাজ সিরাজ শেখে সভাপতিত্বে এবং সোশ্যাল ইসলামী ব্যাংক হাজীগঞ্জ শাখার সিনিয়র অফিসার কাজী মোহাম্মদ আমিনুল হকের পরিচালনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন এজেন্ট ব্যাংকিং আউটলেটের এমডি এন্ড সিইও কাজী ওসমান আলী।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোশ্যাল ইসলামী ব্যাংক হাজীগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন, সুবিদপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, কামতা বাজার সোশ্যাল ইসলামী এজেন্ট ব্যাংকিং স্বত্বাধিকারী শাহ মোহাম্মদ মহিবুল্লাহ সেলিম।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বুলু, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ পারভেজ হোসেন, ইউপি সদস্য মো. কামাল হোসেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহিফলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ গোলাম মোস্তফা।
২৪ ডিসেম্বর, ২০২০।
