এপেক্স ক্লাব অব চাঁদপুরের উদ্যোগে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার
এপেক্স ক্লাব অব চাঁদপুরের উদ্যোগে প্রায় ১ হাজার অসহায় রোগীর মাঝে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প চিকিৎসা, ফ্রি ওষুধ ও রক্তের পরীক্ষা সেবা দেয়া হয়েছে। গত শুক্রবার (৭ অক্টোবর) চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এপেক্স ক্লাব অব চাঁদপুর ও জেলা-৮ এর সমন্বয়ে সম্পূর্ণ বিনামূল্যে অসহায় প্রায় ১ হাজার রোগীর মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ বিতরণ ও রক্তের গ্রুপ নির্ণয় সেবা প্রদান করে সংগঠনটি।
সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে চিকিৎসা সেবা প্রদান করা হয়। গাইনি, মেডিসিন, শিশু, ডেন্টাল, ডায়াবেটিস ও চোখের চিকিৎসা সেবা গ্রহণ করতে আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে অসহায় রোগীরা ছুটে আসেন ।
এ সময় গাইনি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে প্রায় ২ শতাধিক অসহায় রোগীদের চিকিৎসা প্রদান করেন একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সিভিল সার্জন ডা. বদরুন নাহার চৌধুরী, মেডিসিন ও ডায়াবেটিস বিভাগে প্রায় ৩ শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করেন সাবেক সিভিল সার্জন ডা. এমজি ফারুক ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. জালাল উদ্দিন রুমী, ২ শতাধিক শিশু ও কিশোর বাচ্চা রোগীকে চিকিৎসা প্রদান করেন সহকারী অধ্যাপক শিশু এ এফ এম আমিনুল ইসলাম, ১ শতাধিক ডেন্টাল রোগী কে চিকিৎসা প্রদান করেন ডা. শরিফুল ইসলাম ও ডা. ইউসুফ মিলন, আরো রোগী দেখেন মেডিকেল অফিসার ডা. জাহিদ হাসান, ডা. ফজলুল হক ও ডা. মুসলে উদ্দিন।
ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন এপেক্স ক্লাব বাংলাদেশের আইপিএনপি নিজাম উদ্দিন পিন্টু। চিকিৎসা সেবা শেষে এপেক্স ক্লাব অব চাঁদপুরের পক্ষ থেকে সমামনী অনুষ্ঠান ও চিকিৎসকের সম্মননা স্মারক দেয়া হয়।
জেলা-৮ এর ডিজি অ্যাড. জাকির হোসেন ফয়সালের সভাপতিত্বে ও সেক্রেটারি ইয়াছিন সুমনের পরিচালনা আমন্ত্রিত অতিথি ছিলেন বাগাদী ইউনিয়নের চেয়ারম্যান বেলায়েত হোসেন (বিল্লাল গাজী), এপেক্স ক্লাব বাংলাদেশের এনএসডি সুব্রত সাহা, এনইডি হাবিবুর রহমান চৌধুরী, আইপিডিজি মনির হোসেন, জেলা-১ এর ডিজি কবির আহমেদ, আইপিএনএসডি ডা. শরিফুল ইসলাম, এলজিপিএনপি অ্যঠড. সৈয়দ নুরুর রহমান, পিডিজি মোনাব্বর হোসেন সেলিম, পিডিজি-৮ এনামুল হক মিলন, পিডিজি কামরুল হক, অ্যাড. মো. আলী টিপু সভাপতি এপেক্স ক্লাব কুমিল্লা, আলাউদ্দিন সোহেল সভাপতি নোয়াখালী ক্লাব, মাকছুদা আক্তার ময়না সভাপতি অপরাজিতা, আলমগীর হোসেন সভাপতি সোনাইমুড়ি, হাবিবুর রহমান সুমন সভাপতি মেঘনা, এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটির সেক্রেটারি অ্যাড. পিএম আহাদ, প্রফেসর মিজানুর রহমান, এপেক্স ক্লাব অব চাঁদপুরের প্রেসিডেন্ট অ্যাড. নাজিমুল্যা বাপ্পী, এপেক্স ক্লাব অব চাঁদপুর আইপিপি অ্যাড. মোহাম্মদ আবুল কালাম আজাদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পেশকার মাওলানা ওমর ফারুক, পিপি এপেক্সিয়ান অ্যাড. হারুন অর রশিদ, জুনিয়র ভাইস অ্যাড. জসিম উদ্দিন, অ্যাড. হারুন-অর-রশিদ, ফেলোশীপ ডিরেক্টর অ্যাড. আবুল হাসানাত বেপারী, সাজেন্ট এট আর্মস সাংবাদিক মনির হোসেন, ফ্লোর মেম্বার অ্যাড. মাইনুল ইসলাম, অ্যাড. শাহাদাত হোসেন, ফয়সাল হোসেন, শরীফ হোসেন, মামুন হোসেন, রেহান উদ্দিন প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি ও হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রফেসার মোহাম্মদ রাশেদ গাজী, ইউপি সদস্য রিয়াজ উদ্দিন ভুট্টু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাজাহান গাজী জগলু প্রমুখ।

০৯ অক্টোবর, ২০২২।