এপেক্স ক্লাব অব চাঁদপুরের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত

মাক্সসহ ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার
বিশ্বব্যাপী করোনাভাইরাসসহ সব মহামারী থেকে দেশ, জাতি, মানবতার মুক্তি ও সুস্থতার জন্য দোয়া ও দুঃস্থদের মাঝে মাস্ক বিতরণের আয়োজন করে এপেক্স ক্লাব অব চাঁদপুর। গত শুক্রবার (১৯ জুন) বাদজুমা ক্লাবের চেয়ারম্যানঘাটাস্থ অস্থায়ী কার্যালয়ে মহান আল্লাহপাকের কাছে মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া ও দুঃস্থদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব চাঁদপুরের প্রেসিডেন্ট অ্যাড. মোহাম্মদ আবুল কালাম আজাদ, পাস্ট প্রেসিডেন্ট অ্যাড. জাকির হোসেন ফয়সাল, অ্যাড. মুহাম্মদ হারুন অর রশিদ, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট অ্যাড. মো. এমরান হোসেন, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, সেক্রেটারী অ্যাড. জসিম উদ্দিন প্রধান ও ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর অ্যাড. মো. আবুল হাসানাত বেপারী।
ইতোপূর্বে এপেক্স ক্লাব অব চাঁদপুরের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেনতামূলক প্রচার-প্রচারণা এবং অসহায় বিভিন্ন পরিবারের মাঝে মাক্সসহ ত্রাণ বিতরণ করা হয়।

২০ জুন, ২০২০।