স্টাফ রিপোর্টার
করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার লক্ষ্যে গত ৩ মাসে চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। জেলা সদর ও উপজেলায় গত ১৯ মার্চ থেকে গত ১৯ জুন পর্যন্ত ১ হাজার ৯শ’ ৩৬ জনকে ২২ লাখ ৩০ হাজার ২শ’ ৪০ টাকা অর্থদণ্ড এবং বাজার মনিটরিং কার্যক্রমে ১শ’ ২১টি মামলায় ১শ’ ২১ জনকে ১০ লাখ ৬ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়। সর্বমোট ২ হাজার ৫৭টি মামলায় ২,০৫৭ জনকে ৩২ লাখ ৩৭ হাজার ৪০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
ভ্রামমাণ আদালতের এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (জুডিসিয়াল মুন্সিখানা) মো. মোরশেদুল ইসলাম।
তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার মাধ্যমে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে অযথা বাসা থেকে বের হয়া, গণজমায়েত করা, নিরাপদ দূরত্ব বজায় না রাখার অপরাধে ১ হাজার ৯শ’ ৩৬টি মামলায় ১,৯৩৬ জনকে ২২ লাখ ৩০ হাজার ২শ’ ৪০ টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, জেলায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বাজার মনিটরিং কার্যক্রমে ১শ’ ২১টি মামলায় ১শ’ ২১ জনকে ১০ লাখ ৬ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়। সর্বমোট ২ হাজার ৫৭টি মামলায় ২,০৫৭ জনকে ৩২ লাখ ৩৭ হাজার ৪০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় পুলিশ, সেনাবাহিনী, আনসার, জেলা প্রশাসনের কর্মচারী ও স্বেচ্ছাসেবীবৃন্দ সহায়তা করেন।
২০ জুন, ২০২০।
