স্টাফ রিপোর্টার
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ
প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ মার্চ) বিকেলে সারাদেশের মতো চাঁদপুর নৌ থানার আয়েজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান।
তিনি তার বক্তব্যে বলেন, সরকারের মূল লক্ষ্য জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া। সরকারের সেই নির্দেশ মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি। একটি দক্ষ জাতি গঠনে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। ডিজিটাল বাংলাদেশ গঠনে সরকার নিরলশ ভাবে কাজ করে যাচ্ছে। স্যাটেলাইট দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদার রাখছে।
আলুর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান পরিচালনায় উপস্থিত ছিলেন রিজার্ভ অফিসার মো. হারুনুর রশীদ, নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম মল্লিকসহ আরো অনেকে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ ওমর ফারুক। পরে ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন কেক কাটেন চাঁদপুর নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানসহ অন্যান্যরা।
পরে প্রজেক্টরের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্প্রচার করা হয়।
০৮ মার্চ, ২০২১।
