চাঁদপুর মডেল থানায় আনন্দ উদযাপন

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে
স্টাফ রিপোর্টার
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দোশে উত্তরণে জাতিসংঘের চুরান্ত সুপারিশ প্রাপ্তিতে বাংলাদেশ পুলিশের আনন্দ উদযাপন অনুষ্ঠান রোববার (৭ মার্চ) বিকালে চাঁদপুর মডেল থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে সারা দেশের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ঐতিহাসিক ৭ মার্চ আমরা উদযাপন করছি। জীবনের সব কিছু ত্যাগ করে ষোশিত জাতীকে স্বাধীনতা এনে দিয়েছেন। ঐতিহাসিক ৭ মার্চ ভাষনের সুবর্ন্য জয়ন্তি। ৫৪ বছর বয়সে জাতির পিতা আন্দোলন করেছেন। ৪৮ সাল থেকে সংগ্রাম করেছেন বঙ্গবন্ধু। ৬ দফা এত অল্প সময়ে করা সম্ভব হয়েছে জাতির পিতার কারনে। পৃথিবীতে এমন কোনো নেতা নেই এ মন ভাষণ দিয়ে দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন। ৭ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে গেছেন। ৩২নং বাড়ি থেকে শেখ মুজিবুর রহমান যে ষোষণা দিতেন তাই পালন করা হতো। এ ভাষণের মাধ্যমে যে নির্দেশ দিয়েছেন বাঙ্গালি তাই পালন করতো। জাতির পিতা যে রনপোষাক পরে দেশের জন্য যুদ্ধ করেছেন। ১৯৭১ সালে আন্তঃ জাতিক সহায়তায় আমরা স্বাধীনতা অর্জন করেছি। তিনি বক্তব্যে বলেছেন আমি যদি হুকুম দেওয়ার না ও পারি তোমাদের যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। ৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতাকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। বাঙালি জাতি আজ মাথা উঁচু করে দাড়িয়েছে।
চাঁদপুর জেলা পুলিশের আলোচনার আগে কেক কাটেন প্রধান অতিথি পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানসহ অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানম বলেন, সাবাস বাংলাদেশ। আজকে ৭ মার্চ। ১৯৭১ সালের ৭ মার্চ আর আজকের ২০২১ সালের ৭ মার্চ ৫৩ বছর। আমরা যদি পিছনে ফিরে যাই তবে আজকে কেন আমরা ৭ মার্চ পালন করছি। প্রধানমন্ত্রী নির্দেশ পেয়েছি তাই চাঁদপুর মডেল থানার আয়োজনে করছি। ভাষণ গুরুত্বপূর্ণ, বক্ততব্য তাৎক্ষনিক। তার পর স্বাধীনতা। জাতির পিতার বক্তব্যে ফুটে উঠেছে স্বাধীনতার কথা যার বাশিঁতে বাঙ্গালি জাতী একত্রিত হয়েছিলাম স্বাধীনতার জন্য। পররাষ্ট্র নিতীকে মাথায় রেখে তিনি বক্তব্য দিয়েছিলেন। সেদিন ২টা ৪৫ মিনিট থেকে ৩টা ৩ মিনিট পর্যন্ত বক্তব্য রাখেন। তাকে সেদিন শক্তি আর সঞ্চার যুগিয়েছেন বঙ্গমাতা ফজিলাতুরনেছা। আজ শেখ হাসিনার হাত ধরে দেশ আজ এগিয়ে যাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ বলেন, রেসকোর্স ময়দানে জাতির পিতা ৭মার্চের ভাষণ দিয়েছেন। ২৫ মার্চ রাতে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দেন। আজকে বাংলাদেশ পুলিশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে আনন্দ উদযাপন করছে। বঙ্গবন্ধু এ দেশকে স্বাধীনতা করতে আনন্দোলন করেছেন। বঙ্গবন্ধু এ জাতিকে উজ্জিবিত করে এ দেশ স্বাধীন করেছেন। তিনি যৌবনের ১৩ বছর জেলে কাটিয়েছেন স্বাধীন দেশ করতে। এ জাতী ছিল বঞ্চিত নিপীরিত জাতী ছিল। বঙ্গবন্ধু যুদ্ধ বির্ধস্ত জাতিকে সমৃদ্ধ জাতি করতে স্বাধীনতার পর দাড়াকরতে চেয়েছিল। আওয়ামী লীগকে স্বাধীনতার পর বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে স্বাধীনতা কে হত্যা করতে চেয়েছেন। ২৫ মার্চ রাতে অপারেশন সার্স লাইট নামে রাজারবাগে পুলিশের উপর হত্যাযজ্ঞ চালায়।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রশীদের সভাপতিত্বে এবং সাংবাদিক এম আর ইসলাম বাবু ও চাঁদপুর মডেল থানার এসআই শাহরিনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিবিআই অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ কাউসার, চাঁদপুর সরকারি মহিলা কলের অধ্যক্ষ মাসুদুর রহমান, পুরানবাজার কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাধারন সম্পাদক রহিম বাদশা।
সন্ধ্যায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
০৮ মার্চ, ২০২১।