স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন-২০২২ এর তফসিল ঘোষণার পর থেকেই সারা দেশের ন্যায় চাঁদপুর জেলায় ছড়াচ্ছে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চেয়ারম্যান পদে ৭ জনসহ মোট ৭২ জন। আর দাখিল করেছেন চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ১৮ জন।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান ও সহকারী রিটার্নি কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেনের কাছে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র পত্র দাখিল করেন চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রশাসক আলহাজ ওসমান গনি পাটওয়ারী। এর আগে মঙ্গলবার সর্বপ্রথম জাকির হোসেন প্রধানীয়া তার মনোনয়নপত্র দাখিল করেন।
একই দিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা জেলা নির্বাচন অফিসের কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন এবং সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জামশেদুল ইসলাম সিকদারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে চেয়ারম্যান পদে ৭ জন, সাধারণ সদস্য ৪৮ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭ জনসহ সর্বমোট ৭২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এর মধ্যে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ১১ জন ও সংরক্ষিত সাধারণ সদস্য পদে ৫ জনসহ মোট ১৮ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
চেয়ারম্যান পদে চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রশাসক আলহাজ ওসমান গনি পাটওয়ারী ও প্রবাসী জাকির হোসেন প্রধানীয়া মনোনয়নপত্র দাখিল করেন।
এছাড়া চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ মো. ইউসুফ গাজী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুর আহমদ, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ ও মো. নাছির উদ্দীন।
সাধারণ সদস্য পদে (চাঁদপুর সদর) ১নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৮ জন। তারা হলেন- সাবেক জেলা পরিষদ সদস্য মো. মুকবুল হোসেন মিজি, মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, মো. আবুল বাশার মিলন, জাকির হোসেন হিরু, মো. শাহ আলম খান, মো. মাহবুবুর রহমান, মো. ইকবাল হোসেন পলাশ পাটওয়ারী ও আবুল বারাকাত লিজন।
এদের মধ্যে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- সাবেক জেলা পরিষদ সদস্য মো. মুকবুল হোসেন মিজি, মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, জাকির হোসেন হিরু ও মো. শাহ আলম খান।
সাধারণ সদস্য পদে (হাইমচর উপজেলা) ২নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ২ জন। তারা হলেন- খোরশেদ আলম ও ফারুকুল ইসলাম। তবে এদের মধ্যে কেউ এখনো মনোনয়নপত্র দাখিল করেননি।
সাধারণ সদস্য পদে (ফরিদগঞ্জ উপজেলা) ৩নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৬ জন। তারা হলেন- মো. আকরাম হোসেন, মো. হুমায়ুন কবির, মো. মিজানুর রহমান ভূঁইয়া, মো. মশিউর রহমান, মো. শাহাবুদ্দিন হোসেন ও আলী আক্কাস।
তাদের মধ্যে মশিউর রহমান ও মো. শাহাবুদ্দিন হোসেন মনোনয়নপত্র দাখিল করেন।
সাধারণ সদস্য পদে (মতলব দক্ষিণ উপজেলা) ৪নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৭ জন। তারা হলেন- মো. ফরহাদ হোসেন, মো. জসিম উদ্দিন, মো. ইকবাল হোসেন পাটওয়ারী, মো. রাশেদুজ্জামান, বাদল ফরাজী, সাবেক জেলা পরিষদ সদস্য মো. আল-আমিন ফরাজী ও মো. রিয়াদুল আলম।
এদের মধ্যে শুধু জসিম উদ্দিন মনোনয়নপত্র দাখিল করেন।
সাধারণ সদস্য পদে (মতলব উত্তর উপজেলা) ৫নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৭ জন। তারা হলেন- মো. আলাউদ্দিন, আব্দুল্লাহ মোহাম্মদ ইসা, জিহাদ সরকার, মো. হাবিবুর রহমান, আবুল খায়ের, মিনহাজ উদ্দিন খান ও জহিরুল ইসলাম।
এদের মধ্যে শুধু মো. আলাউদ্দিন মনোনয়নপত্র দাখিল করেন।
সাধারণ সদস্য পদে (কচুয়া উপজেলা) ৬নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৭ জন। তারা হলেন- জোবায়ের হোসেন, জিয়াউল হক তালুকদার, সালাউদ্দিন, তৌহিদ ইসলাম, বিল্লাল হোসেন, মোহাম্মদ জামাল হোসেন ও আহসান হাবিব প্রাঞ্জল। তবে তারা কেউ এখনো মনোনয়নপত্র দাখিল করেননি।
সাধারণ সদস্য পদে (হাজীগঞ্জ উপজেলা) ৭নং ওয়ার্ড থেকে মনোনয়রপত্র সংগ্রহ করেছেন ২ জন। তারা হলেন- সাবেক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জসিম ও মো. বিল্লাল হোসেন। এরমধ্যে মো. বিল্লাল হোসেন তার মনোনয়নপত্র দাখিল করেন।
সাধারণ সদস্য পদে (শাহরাস্তি উপজেলা) ৮নং ওয়ার্ড থেকে মনোনয়রপত্র সংগ্রহ করেছেন ৫ জন। তারা হলেন- মো. জাকির হোসেন, সাবেক সদস্য তুহিন খান, মো. মনির হোসেন, মাহবুব আলম, মো. ইব্রাহিম খলিল পন্ডিত। এদের মধ্যে তুহিন খান ও মাহবুব আলম তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী হিসাবে ১নং ওয়ার্ড (সদর, ফরিদগঞ্জ, হাইমচর) থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন ৪ জন। তারা হলেন- আয়শা রহমান, ফারহানা ফেরদৌস রুমা পাটওয়ারী, আনজুম বেগম, জোবেদা মজুমদার খুশি। এদের মধ্যে আয়শা রহমান ও জোবেদা মজুমদার খুশি মনোনয়নপত্র দাখিল করেছেন।
সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী হিসাবে ২নং ওয়ার্ড (মতলব উত্তর, মতলব দক্ষিন, কচুয়া) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৭ জন। তারা হলেন- ফাতেমা আক্তার, ছানিয়া আক্তার, তাছলিমা আক্তার, গাজী শাহিন, রওনক আরা, নাজমা আক্তার আসমা ও শামছুন নাহার। এদের মধ্যে শামছুন নাহার ও তাছলিমা আক্তার মনোনয়নপত্র দাখিল করেছেন।
সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী হিসাবে ৩নং ওয়ার্ড (হাজীগঞ্জ ও শাহরাস্তি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৬ জন। তারা হলেন- জোবেদা মজুমদার খুকি, জান্নাতুল ফেরদৌসী, ছকিনা বেগম, মুক্তা আক্তার, রুবি বেগম ও শিউলি আক্তার। এদের মধ্যে শুধু জান্নাতুল ফেরদৌসী তার মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন জানান, আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা হবে। আগামি ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ১৯ থেকে ২১ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল, ২২ থেকে ২৪ সেপ্টেম্বর আপিল নিষ্পত্তি, ২৫ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ২৬ সেপ্টেম্বর প্রতিক বরাদ্দ, ১৭ অক্টোবর সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএম’র মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
১৫ সেপ্টেম্বর, ২০২২।
