ওটারচর উবি’র মসজিদ ও শহীদ মিনার উদ্বোধন

দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে সরকার
…………..নুরুল আমিন রুহুল এমপি

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তরের ওটারচর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত মসজিদ ভবন ও শহীদ মিনার উদ্বোধন এবং আলহাজ শরীয়তুনেছা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সোমবার (২৪ নভেম্বর) বিকেলে আলোচনা সভা, মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল।
নুরুল আমিন রুহুল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। শেখ মুজিব এ দেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। আর শেখ হাসিনা উন্নয়ন করে যাচ্ছেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার এ দেশের গণমানুষের উন্নয়নের সরকার। এ সরকারই সাধারণ মানুষের জন্য কাজ করে। সরকার প্রতিটি গ্রামকে দারিদ্র্যমুক্ত করতে চায় উল্লেখ করে অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের রূপ পরিগ্রহ করেছে। বাংলাদেশের মানুষ আজকে সবধরনের সেবা পাচ্ছে। মোবাইল ফোন প্রত্যেকটি মানুষের হাতে পৌঁছে গেছে। প্রায় ৮ কোটি জনগণ ইন্টারনেট ব্যবহার করছে এবং প্রযুক্তি ব্যবহার করে মানুষের জীবনমানের এই উন্নয়নই সরকারের লক্ষ্য। আর এসব সম্ভব হয়েছে আওয়ামী লীগ সরকারে আছে বলে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর সহযোগিতায় মতলবের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বড় বড় মেঘা প্রকল্পের কাজ হচ্ছে মতলব উত্তরে। মতলব উত্তরের দীর্ঘ ৫০ বছরের আকাক্সক্ষা পূরণ হতে যাচ্ছে। কালিপুর থেকে চরকালিপুর ব্রিজের কাজ অনেকদূর এগিয়ে গেছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদ উল্লাহ প্রধান, উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, অর্থ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরকার আবুল কালাম আজাদ, দৈনিক সময়ের আলোর প্রকাশক ইঞ্জিনিয়ার গাজী আহমেদ উল্লাহ, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ছানাউল্লাহ মোল্লা, সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার ওয়াদুদ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা হাজি আব্দুল মতিন, সমাজসেবক ইঞ্জিনিয়ার কাজী আবুল হোসেন, মফিজুল ইসলাম, তরঙ্গ ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার কায়সার আহমেদ খান, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আবু ইউসুফ, সাবেক সভাপতি নাজমুল হক সুমন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. হানিফ দর্জির সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক আলী আকবর প্রধান ও দৈনিক সময়ের আলোর স্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন শামীম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষক ইব্রাহিম খান।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হেড মাও. আমিনুল হক সরকার, শিক্ষক নুরুল আমিন, মাহবুবুর রহমান, গোলাম হায়দার মোল্লা, মিজানুর রহমান, সিদ্দিকুর রহমান, ওসমান গনি খান, আল আমিন, গোলাম কবির দুলাল, আমিনুল হক, জুয়েল রানা প্রমুখ।

২৪ নভেম্বর, ২০২০।