ওমরা পালনে কালাম চিশতীর সৌদি গমন

সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত কমান্ডার, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ কমান্ডার আবুল কালাম চিশতী পবিত্র ওমরা পালনের জন্য সৌদি গমন করেছেন। গত ২৯ অক্টোবর দিবাগত রাত ২টায় তিনি ওমরা পালনের জন্য সৌদি যান। অসুস্থ শরীর নিয়ে ওমরা পালনে যাওয়ায় ওমরা শেষে সুস্থ হয়ে দেশে ফিরে আসতে পারেন সেজন্য তিনি চাঁদপুরের সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।
সৌদি যাওয়ার আগে তিনি বলেন, আমি একজন সাধারণ মানুষ হিসেবে জীবনে চলার পথে চলাফেরা করতে গিয়ে অনেকের সাথে মনমালিন্য বা ঝগড়াঝাটি হয়েছে, যারা মনে কষ্ট পেয়েছেন, তাদের সবার কাছে তিনি ক্ষমা চেয়েছেন। পরিবারের পক্ষ থেকে ও চাঁদপুরের সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাওয়া হয়েছে।
উল্লেখ্য, আবুল কালাম চিশতী গত বছরও ওমরা পালন করেছেন।