রুপসা বালিকা উবিতে জেএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া

ফরিদগঞ্জ ব্যুরো
রুপসা বালিকা উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষার্থীদের জন্য গতকাল সোমবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঐতিহ্যবাহী রুপসা ভূঁইয়া বাড়ির তৎকালীন অবক্ষয়ী সমাজের ক্রমঅবনীতিশীল পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে মানুষের মাঝে নৈতিক জাগরণ ও দায়বোধ সৃষ্টির প্রয়াসে ফরিদগঞ্জের কিংবদন্তি মহান ব্যক্তিত্ব নুরেজ্জামান ভূঁইয়ার সুযোগ্য সন্তান বিশিষ্ট কবি ও সাহিত্যিক মো. কামরুজ্জামান ভূঁইয়া, রুপসা উত্তর আওয়ামী লীগ সভাপতি আলহাজ নাজিমুদ্দিন পাটওয়ারী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল খালেক মেম্বার, গাজী আজিজুর রহমান আজাদ প্রমুখ।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন শাখায়াত হোসেন, মতিউর রহমান, সেমিয়ারা খাতুন। সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ মো. নুর হোসেন।
বিশিষ্ট কবি ও সাহিত্যিক কামরুজ্জামান ভূঁইয়া বলেন, তোমরা সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে আগামিদিনে অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবে- এটাই আমি আশা করি। পৃথিবীতে পুরুষের পাশাপাশি নারীরা আজ বেশি অগ্রগামী। যেমন মাদার তেরশা, সুফিয়া কামাল, বেগম রোকেয়া শাখায়াত, মালালাসহ বিভিন্ন রাষ্ট্রে রাষ্ট্রনায়ক আজ নারীরা দক্ষতার স্বাক্ষর রেখে যাচ্ছে। তোমরা সূর্যের আলোকবর্তিকা হয়ে জ্বলে উঠে সমাজ, রাষ্ট্র তথা পৃথিবীকে আলোকিত করবে- এই প্রত্যাশা ও তোমাদের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করচ্ছি।
শিক্ষক মশিউর রহমানের পরিচালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ নুর হোসেন বলেন, রুপসা বালিকা উচ্চ বিদ্যালয়ে জে এসসি পরীক্ষায় ১শ’ ৭৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। এ বিদ্যালয় জেএসসিতে প্রতিবারই আশানুরূপ ভালো করে আসছে। শিক্ষকদের সহযোগিতা ও শিক্ষার্থীদের চেষ্টায় আশা রাখি এবারোও আমরা ফলাফলে ভালো কিছু অর্জন করতে পারবো। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শিক্ষক মাও. মাহাবুবুল আলম।