ওয়ারলেছে লং মিনি টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্ট

খেলা মাদকের বিরুদ্ধে একটি আন্দোলন
………অ্যাড. জিল্লুর রহমান জুয়েল
স্টাফ রিপোর্টার
চাঁদপুরে বন্ধুমহল স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত লং মিনি টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার রাতে শহরের ওয়ারলেস এলাকার ইকরা মডেল একাডেমি মাঠে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
তিনি তার বক্তব্যে বলেন, আমরা একটি অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ করছি। তার নাম হলো মাদক। মাদক আমাদের সমাজকে ধ্বংস করছে। আজকের এই খেলা মাদকের বিরুদ্ধে একটি আন্দোলন। কারন একটা মানুষ যখন তার শরীরের দিকে নজর দেন তখন সে মাদক সেবন করতে পারে না। আর খেলাধুলা শরীর ভালো রাখে। মাদক রোধে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রশাসনের পাশাপাশি মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে। খেলাধুলা রাতে নয় দিনে করার চেষ্টা করবে। কারন রাতে এ বয়সে বাইরে না থাকাই ভালো। এ ধরনের আয়োজনে আমাদের পৃষ্ঠপোষকতা থাকবে। খেলাধুলায় রাজনৈতিক নেতৃবৃন্দের সম্পৃক্ততা থাকা প্রয়োজন। এতে মন ভালো থাকে ও জনপ্রিয়তা বাড়ে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন।
সাবেক ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শিমুল হাসান শামনু, পৌর ছাত্রলীগ সভাপতি মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারী, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মিয়াজী, পৌর যুবলীগ সদস্য অ্যাড. কবির চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সেলিম গাজী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আরিফ ইকবাল লিটু তালুকদার, ১৩নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আবুল কাশেম গাজী, বিশিষ্ট সমাজসেবক মো. মোবারক গাজী, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি কাকন গাজী প্রমুখ।
টুর্নামেন্টে মোট ১৪টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় অল ডিয়ার স্পোর্টিং ক্লাব ও সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব অংশ নেয়।