স্টাফ রিপোর্টার
জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, চাঁদপুর জেলাবাসীকে সঙ্গে নিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা মুজিববর্ষ উদযাপন করবে জেলা পরিষদ। এ লক্ষ্যে জনকল্যাণমুখী ব্যাপক প্রকল্প গ্রহণ করা হয়েছে। আসুন আমরা সবাই মুজিববর্ষ উদযাপনে শামিল হই। প্রত্যেকেই দেশ ও জনকল্যাণে ভালো কাজে শামিল হই, সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। তিনি গতকাল বুধবার দুপুরে জেলা পরিষদের সভাকক্ষে জেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা পরিষদের সচিব মোহাম্মদ মিজানুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ মো. জসিমউদ্দিন, প্যানেল চেয়ারম্যান-৩ রওনক আরা রত্না, সদস্য মো. আল-আমিন ফরাজী, মো. নুরুল ইসলাম পাটওয়ারী, মো. মুকবুল হোসেন মিয়াজী, এস এম আল মামুন সুমন, মো. মশিউর রহমান মিটু, মো. সাইফুল ইসলাম, মো. রফিক আহমেদ তালুকদার, মো. বিল্লাল হোসেন, মো. তুহিন খান, মো. জোবায়ের হোসেন, মো. সালাউদ্দিন, মহিলা সদস্য যথাক্রমে মিসেস ইয়াসমীন, খোদেজা রহমান, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আবদুল হালিম, উপ-সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, হিসাবরক্ষক ইকবাল হোসেন, সার্ভেয়ার নাসির উদ্দিন, প্রধান সহকারী মজিবুর রহমান, উচ্চমান সহকারী আ. কুদ্দুছ ভাট প্রমুখ।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- জেলাবাসীকে সঙ্গে নিয়ে মুজিববর্ষ উদযাপন করবে জেলা পরিষদ ……………চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী
