কচুয়া ব্যুরো :
কচুয়ায় মুক্তিযোদ্ধার সন্তান ছাত্রলীগ নেতা আল আমিন সিকদার সুমনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার কচুয়া-কুমিল্লা সড়কের লুন্তি নামক স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় প্রায় দই সহ¯্রাধিক জনগণ মানববন্ধনে অংশগ্রহণ করে।
মানববন্ধন পালনকালে ওই সড়ক দিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি যাবার সময় মানববন্ধনকারীরা সুমনের উপর হামলার ঘটনার বিচারের দাবি জানান। তিনি অচিরেই দোষীদের বিচারে আওতায় আনার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, কড়ইয়া ইউনিয়নের লুন্তি গ্রামের মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদারের ছেলে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড কচুয়া শাখার সাংগঠনিক সম্পাদক ও ছাত্রলীগ নেতা আলআমিন সিকদার সুমনের উপর গত ৩১ অক্টোবর সন্ধ্যায় বাড়ি যাবার সময় লুমতি গ্রামস্থ শহিদ কন্ট্রাক্টারের বাড়ির সামনে ওই গ্রামের মৃত আবুল বাসার খন্দকারে ছেলে জহিরুল ইসলাম সুমন দল-বল নিয়ে হামলা করার অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বাবা মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
