
এম সাইফুল মিজান :
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দাতা, বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিবার পরিকল্পনা সিলেট এবং চট্টগ্রাম বিভাগের সাবেক পরিচালক মরহুম রোস্তম আলী মিয়ার ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে কলেজের উদ্যোগে ওই কলেজ মিলনায়তনে দোয়া, মিলাদ ও আলোচনা সভা অনুিষ্ঠত হয়।
কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আইয়ুব আলী পাটোয়ারীর সভাপতিত্বে ও কলেজের সহযোগী অধ্যাপক মো. জসিম উদ্দিন মোল্লার পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ট্রাইবুনালের চেয়ারম্যান ও কলেজের প্রতিষ্ঠাতা ড. সেলিম মাহমুদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা দায়রা ও জজ মো. জাহাঙ্গীর আলম রবিন। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. বিল্লাল হোসেন মোল্লা। বক্তব্য রাখেন কলেজের সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম, গভর্নিং বডির সদস্য মুক্তিযোদ্ধা আ. মবিন, দুলাল চন্দ্র সরকার প্রমুখ।
পরে মরহুম রোস্তম আলী মিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাজুলিয়া দরবার শরীফের পীর মাও. আবুল হাসান শাহ মো. রুহুল্লা শাজুলী।
