মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন: চট্রগ্রামে এক ব্যক্তির কবর খুঁড়তে গিয়ে কবর তৈরীর প্রায় শেষ পর্যায়ে মুনিরীয়া যুব তবলীগ কমিটির (মুনিরীয়া তরিক্বত) মনোগ্রাম মাঠির উপর খোদাই করা অলৌকিক ভাবে দেখা গেছে ।ঘটনাটি ঘটেছে সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই দলিলুর রহমানের বাড়ীতে মৃত মুহাম্মদ আবুল হাসেমের পুত্র দুবাই প্রবাসী মোহাম্মদ আইয়ুব আলী (৪৬)এর কবর খনন করার সময়।কবর খনন কারীরা জানান, আমরা কবর তৈরীর প্রায় শেষ পর্যায়ে হঠাৎ দেখতে পায়, কবরের মাথার দিকে (যেদিকে মৃত ব্যক্তির মাথা রাখা হয়) সেই দিকে মুনিরীয়া যুব তবলীগ কমিটির একটি মনোগ্রাম মাঠির উপর খোদাই করা।কবরে অলৌকিভাবে মুনিরীয়া যুব তবলীগ কমিটির মনোগ্রাম দেখা গেছে এমন সংবাদটি ছড়িয়ে পড়লে চারিদিক থেকে শত শত মানুষ আসতে থাকে এক নজর দেখার জন্য।সংগ্রহ করা হয় কবরের একপাশে মাঠির উপর খোদাই করা সুস্পষ্টভাবে দৃশ্যমান মুনিরীয়া তরিক্বতের সেই মনোগ্রামটির ছবিও।জানা যায়, মৃত মোআম্মদ আলী মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ, ৪ নং মগদাই ও রুপচাঁন নগর শাখার উপদেষ্ঠা পরিষদের সদস্য ছিলেন, তিনি দীর্ঘদিন ধরে মুনিরীয়া তরিক্বতের কাজ করে আসছিলেন, সোমবার (১৫ ফেব্রুয়ারি) বাদ্ এ যোহর পশ্চিম গুজরা বাইতুল ফালাহ্ জামে মসজিদ সংলগ্ন কবর স্থানে তাকে দাফন করা হয়।এর আগে, ১৭ আগষ্ট ১৯৯৬ সালে গামারী গাছের পাতায়, ০১ মার্চ ২০০৪ সালে মেহগনি গাছের পাতায়, ২৫ মে ২০০৪ পাতাবাহারের পাতায়, ০৮ মার্চ ২০১২ সালে বরবটির পাতায় মুনিরীয়া তরিক্বতের মনোগ্রাম অলৌকিক ভাবে দেকা জায়, যা মুনিরীয়া যুব তবলীগ কমিটির কেন্দ্রীয়কার্যালয়ে সংরক্ষণ রয়েছে।
- Home
- জেলা সংবাদ
- কবরে মুনিরীয়া তরিক্বতের অলৌকিক নির্দশন।
