কমিউনিটি পুলিশিং অঞ্চল-৫ এর চৌধুরী পাড়া মহল্লা কমিটির অনুমোদন

 

প্রেস বিজ্ঞপ্তি

সভাপতি এমএ মান্নান ও  কামরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির অনুমোদন দেয়া হয়েছে। গত ৫ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় চাঁদপুর সাহিত্য একাডেমি মিলনায়তনে কমিউনিটি পুলিশিং অঞ্চল-৫ এর মাসিক সভায় এ কমিটির অনুমোদন প্রদান করেন। কমিউনিটি পুলিশিং অঞ্চল-৫ এর সভাপতি কাজী শাহাদাৎ ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান এ অনুমোদন দেন।

কমিটির অন্যান্যরা হচ্ছেন- সহ-সভাপতি শাহজাহান আখন্দ, শাহাদাত হোসেন, এনায়েত উল্যাহ, মো. তসলিম হোসেন ও আরিফুল ইসলাম বাবু খান, যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, দপ্তর সম্পাদক আরিফুল হোসেন নিবাস, প্রচার সম্পাদক শাহ তানজিল আঞ্জম (ফাহিম), মহিলা বিষয়ক সম্পাদক মুসলিমা মান্নান, সাধারণ সদস্য মো. সফিকুল ইসলাম, হারুন উর রশিদ ভূঁইয়া, তাজুল ইসলাম, নজরুল ইসলাম, মো. শামিম হোসেন, হিরন খান, নারী সদস্য- খাদিজা ইসলাম সীমা, সুফিয়া বেগম, রুবি সোম ও মিসেস রায়মন। উপদেষ্টা অ্যাড. শামছুল ইসলাম মন্টু ও আব্দুল গনি।

১০ অক্টোবর, ২০২০।