এস এম চিশতী
চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদরসায় শিঘ্রই অনার্স কোর্স চালু হচ্ছে। বুধবার (৭ অক্টোবর) সকালে মাদরাসার অধ্যক্ষের কার্যালয়ে ইসলামী আরবি বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্যাহ শিক্ষকদের মাঝে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তিনি বলেন, এতো পুরাতন এবং বিশাল একটি মাদারাসায় অনার্স কোর্স চালু হওয়া আবশ্যক। যে প্রতিষ্ঠানের সহ-সভাপতি ড. মো. আলমগীর কবির পাটওয়ারী সে প্রতিষ্ঠানে তো অনার্স কোর্স চালু হবে।
তিনি আরো বলেন, হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদরসাটি তার স্বমহিমায় দন্ডায়মান, বিশাল ক্যাম্পাস।
এর আগে ইসলামী আরবি বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্যাহকে মাদরাসায় আগমণ উপলক্ষে ক্রেস্ট প্রদান করেন হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদরসার সহ-সভাপতি, হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, আধুনিক হাজীগঞ্জের রুপকার আলহাজ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী। একই অনুষ্ঠানে প্রধান অতিথিকে মানপত্র প্রদান করেন ও সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদরসার অধ্যক্ষ ড. মো. হিফজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন মুহাদ্দিস মাওলানা আবু নছর আশারাফি।
১০ অক্টোবর, ২০২০।
