করিম পাটোয়ারীসহ রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের কবর জিয়ারত

চাঁদপুর পৌর নির্বাচনে আ.লীগের মেয়র প্রার্থী জিল্লুর রহমান জুয়েল



স্টাফ রিপোর্টার
রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের কবর জিয়ারত করলেন চাঁদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
গতকাল মঙ্গলবার দুপুরে তালতলাস্থ পাটোয়ারী বাড়ি জামে মসজিদে জোহর নামাজ আদায় শেষে সাবেক সংসদ সদস্য ও পৌরসভার চেয়ারম্যান মরহুম আব্দুল করিম পাটোয়ারী, ফাতেমা করিম, সমাজসেবক শেখ ফজলুর রহমান, এবাদুন নেসা ও রওশন আলী পাটোয়ারীর কবর জিয়ারত করেন। এরপর বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কুশল বিনিময় শেষে পৌর কবরস্থানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির নানা-নানী, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের মাস্টার, মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুর রব ও তার সহধর্মিণী, অ্যাড. রেজা পাহলভী মজিদ শেলী, আবু নোমানসহ অনেকের কবর জিয়ারত করেন।
এরপর তিনি দক্ষিণ গুণরাজদী পাটোয়ারী বাড়িতে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান পাটোয়ারী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শামসুল হক মন্টু পাটোয়ারী, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন বাচ্চু পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও জেলা কৃষক লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ভূঁইয়া, নূরুল হক ভূঁইয়া, মুক্তিযোদ্ধা সফিকুর রহমান দুলাল ভূঁইয়ার কবর জিয়ারত শেষে পরিবারবর্গের সাথে দেখা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহির পাটোয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু নাছের বাচ্চু পাটোয়ারী, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌর আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা বাবু, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক এজিএস নুরুল হায়দার সংগ্রাম, আওয়ামী লীগ নেতা সাব্বির হোসেন মন্টু দেওয়ান, কবির পাটোয়ারী, রেজু পাটওয়ারী, মজিবুর রহমান, সঞ্জিত পোদ্দার, সাখাওয়াত হোসেনসহ পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।