শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ চাঁদপুর আসছেন


স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি আজ চাঁদপুর আসছেন। তিনি আজ বুধবার চাঁদপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সকাল সাড়ে ১০টায় চাঁদপুর শিল্পকলা একাডেমীতে জাতীয় নজরুল সম্মেলনে যোগদান করবেন।
এছাড়া বেলা ১২টায় চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন, দুপুর দেড়টায় চাঁদপুর বিষ্ণুদী ইসলামীয়া সিনিয়র মাদ্রায় বঙ্গবন্ধু উৎসবে যোগদান করবেন, বিকেল সাড়ে ৩টায় মৈশাদী ইউয়িনে বীর প্রতীক মমিন উল¬াহ পাটওয়ারী একাডেমীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ পালন, নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করবেন। বিকেল ৫টায় এসএমই মেলার সমাপনী অনুষ্ঠানে যোগদান এবং রাতে নিজ বাসভবনে অবস্থান ও রাত্রিযাপন।
আগামিকাল বৃহস্পতিবার সকাল ৯টায় পুরাণবাজার ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। সকাল ১০টায় পুরাণবাজার বি রিলেটেড টু অডিও ভিজ্যুয়াল এডুকেশনের আয়োজনে বঙ্গবন্ধু উৎসবে যোগদান, সকাল ১১টায় চাঁদপুর সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান, দুপুর ১টায় চাঁদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন তিনি।