করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান সংক্রান্ত জেলা কমিটির প্রথম সভা

চাঁদপুরে করোনা ভ্যাকসনি প্রদান শুরু হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে
………… জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ

শাহ্ আলম খান
চাঁদপুরে করোনাভাইরাস (কোভিড-১৯) ভ্যাকসিনের প্রাপ্তি সাপেক্ষে ভ্যাকসিন বিতরণ নিশ্চিতকরণ সংক্রান্ত প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার গতকাল মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ।
তিনি তার বক্তব্যে বলেন, করোনা মহামারীর কারণে সারা বিশ্ব থমকে আছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হারাচ্ছে। এর একমাত্র সমাধান হলো করোনা ভ্যাকসিন। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে চাঁদপুরে ভ্যাকসিন প্রদান শুরু হবে। তাই স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রদত্ত নির্দেশনা মোতাবেক সবাই যাতে ভ্যাকসিন পায় সেজন্য সকলে মিলে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
এছাড়া ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরুর জন্য তালিকা প্রস্তুত, ভ্যাকসিন সংরক্ষণ, ভ্যাকসিন প্রদান ইত্যাদি কার্যক্রম স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে সঠিকভাবে পরিচালনার জন্য বিস্তারিত আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় আলোচনা সভায়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মো. আসাদুজ্জামান, সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা বেসরকারি হাসপাতাল মালিক প্রতিনিধিদের মধ্যে ডা. শহীদুল্লাহ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন এনডিসি মো. মেহেদী হাসান মানিক, আরডিসি মো. ছামিউল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান-মাহমুদ-ডালিম, সেলিনা আক্তার, আবিদা সিফাত, মঞ্জুরুল মোর্শেদ, জেলা আনসার কমান্ড্যান্ট মো. ইক্রাহীম খলিল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন, জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন, জেলা প্রোগ্রামার (ভারপ্রাপ্ত) মো. হারুনুর রশিদ, জেলা শিক্ষা অফিসারের প্রতিনিধি সহকারী বিদ্যালয় পরিদর্শক লিটন কান্তি দাস প্রমুখ।
উল্লেখ্য, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান দৈনিক ইল্শেপাড়কে জানান, চাঁদপুর জেলায় প্রথম ধাপে প্রায় ২ লাখ থেকে ২ লাখ ৫০ হাজার করোনা ভ্যাকসিন টিকা দেওয়া হবে।
২০ জানুয়ারি, ২০২১।