হাজীগঞ্জে নৌকার প্রার্থী বিজয়ের লক্ষ্যে ১, ৩, ১০ ও ১২নং ওয়ার্ড আ.লীগের কর্মী সভা

মোহাম্মদ হাবীব উল্যাহ্
আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপনের বিজয়ের লক্ষ্যে পৌরসভাধীন ১, ৩, ১০ ও ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে পৌর ১২নং ওয়ার্ড, বিকালে ১০নং ওয়ার্ড, সন্ধ্যায় ৩নং ওয়ার্ড এবং সোমবার সন্ধ্যায় ১নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এই নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এ দিন সকালে পৌরসভাধীন ১২নং ওয়ার্ডের আড়াখাল, বিকালে ১০নং রান্ধুনীমূড়া মজুমদার বাড়ির সম্মুখে, সন্ধ্যায় ধেররা বাজারে এবং সোমবার ১নং ওয়ার্ডের দক্ষিণ বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক আবদুর রশিদ মজুমদার। বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দিন।
এ সময় স্ব-স্ব ওয়ার্ডে গত পাঁচ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম.মাহবুব-উল আলম লিপন। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক সেলিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহাম্মদ খসরু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সত্যব্রত ভদ্র মিঠুন, পৌর আওয়ামী লীগের সদস্য আলমাস রায়হান রানা, পৌর যুবলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
১০নং ওয়ার্ডে অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতিত্ব করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মো. আবুল মুনছুর মন্টু। পরিচালনা করেন কাউন্সিলর প্রার্থী ফজলুল হক মজুমদার। ৩নং ওয়ার্ডে সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা খাজা খায়রুল বাসার জুয়েল এবং সোমবার সন্ধ্যায় ১নং ওয়ার্ডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত, পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু নাছের আদনান।
কর্মী সভাগুলোতে স্ব-স্ব ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন মিয়াজী, কোষাধ্যক্ষ আলহাজ আসফাকুল আলম চৌধরী, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্, মৃধা পৌর যুবলীগের আহ্বায়ক হায়দার পারভেজ সুজন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়দুর রহমান খোকন বলি, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বীসহ উপজেলা ও পৌর এবং স্ব-স্ব ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
২০ জানুয়ারি, ২০২১।