শাহ্ আলম খান
সারাদেশে আবারো করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। ঝুঁকিতে রয়েছে চাঁদপুর জেলা। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব এবং মাস্ক ব্যবহারের ওপর সরকারের কঠোর নির্দেশনা দিয়েছেন। যার কারণে আবারও করোনা প্রতিরোধেমূলক প্রচারণায় সক্রিয় হয়ে উঠেছে চাঁদপুর সদর উপজেলা প্রশাসন।
বুধবার (৩১ মার্চ) সকালে শহরের স্টেডিয়াম রোডে করোনা সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে জনসচেতনতামূলক প্রচারণায় ও বিনামূল্যে মাস্ক বিতরণ করেন সদর উপজেলার নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ (স্মৃতি)।
এ সময় তাঁর সাথে ছিলেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন।
০১ এপ্রিল, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- করোনা ভাইরাস প্রতিরোধমূলক প্রচারণায় সদর উপজেলা প্রশাসন
