চাঁদপুর সদর উপজেলার উত্তর তরপুরচন্ডী কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দীর্ঘদিনের পুরানো জরাজীর্ণ একটি পাবলিক টয়লেটের কারণে শিশুদের পাঠদান চরম ব্যাহত হচ্ছে। অবস্থা এতটাই খারাপ যে এর পাশ দিয়ে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা চলাচল করলে নাক চেপে চলতে হয়। ঐ স্থানে বাতাসের গতি বাড়লে দুর্গন্ধে আশপাশের এলাকা ভারী হয়ে যায়। বিদ্যালয়ের কোমলমতি শিশুরা দুর্গন্ধে পড়ালেখা করতে সমস্যা হয়।
এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতিসহ এলাকার নেতৃস্থানীয়রা কোন পদক্ষেপ তো দূরের কথা কার্যত কোন ব্যবস্থাই নেননি। এছাড়া একাধিবার বিষয়টি শিক্ষা অফিসার ও টিআইবির সভায় বলার পরও সমাধান হয়নি। শিক্ষার্থী ও এলাকাবাসীর দাবি উত্তর তরপুরচন্ডী কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবনে শিক্ষার্থীরা ক্লাশ শুরুর আগে যেন এ জরাজীর্ণ পাবলিক টয়লেটটি সরিয়ে ফেলার ব্যবস্থা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। -ইলশেপাড়
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা………….
