কর্মহীনদের পাশে ইফতার সামগ্রী নিয়ে বিএনপি নেতা হাজি মোশারফ

জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এবং চাঁদপুর কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও বিএনপি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোশারফ হোসাইনের সৌজন্যে কর্মহীনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৪ মে) সকালে চাঁদপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে ১১টি টিমের মাধ্যমে ২ শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
লকডাউন ও করোনা মোকাবেলায় সরকারি-বেসরকারি পর্যায়ে খাদ্য সহায়তা মিললেও মধ্যবিত্ত কর্মহীন হয়ে পড়া অসহায় রোজাদাররা যখন ইফতার নিয়ে চিন্তিত সেই সময়ে রোজাদারদের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, তেল, লবণ, ময়দা, আলু, বুট, চিনিসহ ৮ উপকরণ ইফতার সামগ্রী দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন বিএনপি নেতা মোশারফ হোসাইন।
এ সময় তিনি বলেন, করোনা সংকটের এই মুহূর্তে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী অসহায়, মধ্যবিত্ত কর্মহীন মানুষের পাশে এসে দাঁড়াতে হবে। জিয়াউর রহমান ফাউন্ডেশন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও আমার সৌজন্যে সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াচ্ছি। এর আগেও আমরা চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।

০৫ মে, ২০২০।