স্টাফ রিপোর্টার
চাঁদপুরের জেলা প্রশাসক ও হাজীগঞ্জের বলাখাল মুকবুল হোসেন ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. মাজেদুর রহমান খান বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের বেতন বৃদ্ধি করছে। স্কুল, কলেজ ও মাদরাসায় নতুন নতুন ভবন তৈরী করছে। গত মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জের বলাখাল ডিগ্রি কলেজে বিজয় ফুল ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো আন্তরিকতার সাথে পাঠদান করাতে হবে। তাহলে শিক্ষার মান বাড়বে। ফলাফল ভালো হবে। আপনারা যদি শিক্ষার মান ধরে রাখতে চান তাহলে কলেজের প্রতি আরো আন্তরিক হতে হবে।
তিনি বলেন, আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের পাঠদান করালে শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদেরও দায়-দায়িত্ব ও শ্রদ্ধাবোধ বেড়ে যায়। কলেজ ক্যাম্পাস থাকবে মাদকমুক্ত এবং ক্লাশে মোবাইল ব্যবহার করা যাবে না। কলেজ ক্যাম্পাস শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী সবাই পরিস্কার-পরিচ্ছন্ন রাখবেন। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ভাল সম্পর্ক গড়ে তুলতে হবে।
পুরস্কার বিতরণ শেষে জেলা প্রশাসক কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে কলেজের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং কলেজ ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কালম। পরিচালনায় ছিলেন সহকারী অধ্যাপক মোশারফ হোসেন লিটন। অনুষ্ঠানে কলেজের সব শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- কলেজ ক্যাম্পাস মাদকমুক্ত এবং ক্লাশে মোবাইল ব্যবহার করা যাবে না ……………..জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান
