নূরে আলম খান
চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় ঐ ইউনিয়নের পূর্ব কল্যান্দী গ্রামের মৃত আমানউদ্দিন ভাটের ছেলে আ. রাজ্জাক এবং বুধবার (৩ জুন) সকাল ১১টায় বাবুরহাট বাজারের ব্যবসায়ী আব্দুল খালেক গাজী মিন্টুর স্ত্রী লাকী বেগম চাদঁপুর সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন।
জানা যায়, মৃত্যুকালে আ. রাজ্জাকের বয়স হয়েছিল প্রায় ৮১ বছর। তিনি দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি ৩ ছেলে ও ৪ মেয়ে রেখে মারা যান।
অপরদিকে বাবুরহাট বাজারের ব্যবসায়ী ও ঐ গ্রামের বাসিন্দা আব্দুল খালেক গাজী মিন্টুর স্ত্রী লাকী বেগম (২৮) করোনা উপসর্গ নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার ২টি ছেলে এবং দেড় বছর বয়সী একটি মেয়ে রয়েছে। লাকী বেগম বেশ কিছুদিন যাবত ঠান্ডা ও জ্বরে ভুগছিলেন।
০৩ জুন, ২০২০।
