স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের ৬ ও ৭নং ওয়ার্ড ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ ডিসেম্বর) বিকাল ৪টায় সফরমালী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ খান দুদু।
কল্যাণপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ওমর ফারুক সুমনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মাসুদ তহবিলদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মনির হোসেন গাজী, কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক মহসিন মিজি, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক গাজী মো. শাহাবুদ্দিন, যুগ্ম আহ্বায়ক এস এম সুমন হাওলাদার, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম সুমন, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মুন্সি, মাহমুদ হাসান শামিম।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কল্যাণপুর ইউনিয়ন ছাত্রলীগকে আগামী দিনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং আজকে যারা ছাত্রনেতা হবে তারা অবশ্যই পড়ালেখার পাশাপাশি জনসেবামূলক কাজে সম্পৃক্ত হতে হবে।
সম্মেলনে উপস্থিত ছিলেন কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জিএম শফিকুল ইসলাম সফু, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান ডালিম, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মমিন বেপারী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার, সদর উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক শাহাদাত হোসেন তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হুমায়ুন হাওলাদার, যুবলীগ নেতা মোশাররফ হোসেন কালুসহ কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কল্যাণপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ওমর ফারুক সুমন সমাপনী বক্তব্যের মাধ্যমে ৬ এবং ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। ৬নং ওয়ার্ড লীগের সভাপতি নির্বাচিত হন শাওন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক ইয়ামিন বকাউল এবং ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাখাওয়াত হোসেন খান ও সাধারণ সম্পাদক মানজারুল ইসলাম আবিদ।
০৬ ডিসেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- কল্যাণপুরে ৬ ও ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলন সম্পন্ন
