স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার কল্যানপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী নবগঠিত কমিটির নেতৃবৃন্দের হাতে অনুমোদন কপি তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সমন্বয় কমিটির যুগ্ম-আহ্বায়ক মো. ইউনুছ মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক এম এম কামাল, ইউনিয়ন যুবলীগের সদস্য মো. আলমগীর খানসহ আরো অনেকে।
ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত ৯ ওয়ার্ড কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকরা হলেন- ১নং ওয়ার্ড সভাপতি ইলিয়াছ চৌধুরী ও সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম বাবলু, ২নং ওয়ার্ড সভাপতি মো. জামাল গাজী ও সাধারণ সম্পাদক মোস্তফা মিজি, ৩নং ওয়ার্ড সভাপতি তোফায়েল খান ও সাধারণ সম্পাদক ইব্রাহিম গাজী, ৪নং ওয়ার্ড সভাপতি ইলিয়াছ গাজী ও সাধারণ সম্পাদক স্বপন, ৫নং ওয়ার্ড সভাপতি কাবিল হোসেন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মনজিল মুন্সি, ৬নং ওয়ার্ড সভাপতি মো. কাদির প্রধানিয়া ও সাধারণ সম্পাদক সেকান্দর বকাউল, ৭নং ওয়ার্ড সভাপতি মমিনুল ইসলাম বেপারী ও সাধারণ সম্পাদক মো. ইসহাক খান, ৮নং ওয়ার্ড সভাপতি মো. লিটন সরকার ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন হাওলাদার এবং ৯নং ওয়ার্ড সভাপতি মো. আলম খান ও সাধারণ সম্পাদক মো. বাকি উল্লাহ তালুকদার।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- কল্যাণপুর আ.লীগের ৯ ওয়ার্ডের কমিটি অনুমোদন
