চান্দ্রা ইউপি চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন শেখের ব্যাপক গণসংযোগ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. দেলোয়ার হোসেন শেখের গণসংযোগ অব্যাহত রেখেছেন। তিনি গতকাল মঙ্গলবার সারাদিন ব্যাপক গণসংযোগ ও প্রতিটি ওয়ার্ডে-ওয়ার্ডে উঠোন বৈঠক ও ইউনিয়নবাসীর খোঁজ-খবর নেন।
এ সময় তিনি সমর্থকদের সাথে নিয়ে চান্দ্রা বাজার, চান্দ্রা চৌরাস্তা, জব্বর ঢালী, মদিনা মার্কেট, মধ্য বাখরপুর, দফাদার কান্দি, পশ্চিম বাখরপুর তাদার কান্দি গাজীর স্কুল, বাংলা বাজার, দক্ষিণ বালিয়া গাবতলী নগর, আখনের হাটসহ ইউনিয়নের প্রধান পয়েন্টগুলোতে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেন।
পরে বিভিন্ন বাড়িতে উঠোন বৈঠকে বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী মো. দেলোয়ার হোসেন শেখ বলেন, আমি আপনাদের এই ইউনিয়নেরই সন্তান এবং এখানকারই বাসিন্দা। আমি আপনাদের কারো ছেলের মতো এবং ভাইয়ের মতো, আবার সমবয়সী বন্ধুর মতো। আমি আপনাদের সবার কাছ থেকে দোয়া ও সমর্থন চাইছি। নির্বাচনের সময় ঘনিয়ে আসছে তাই আপনারা আমাকে আগামি নির্বাচনে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ্। আমি এখন থেকে সবসময় আপনাদের খোঁজ-খবর নিবো। আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন। আর সেজন্যই আপনাদের যা কিছু প্রয়োজন বলবেন, সর্বাত্মক সহযোগিতা থাকবে।