কাগতিয়ার মোর্শেদে আজম ক্বেবলা চট্রগ্রাম হাজারী লেইন যাবেন মঙ্গলবার।

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুনঃ কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদে আজম, আওলাদে রাসূল হযরত শায়খ আল্লামা অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব সকাল ১১টায় চট্রগ্রাম হাজারী লেইনস্থ খানকাহ শরীফে তশরীফ আনবেন আগামী (২ ফের্রুয়ারি) মঙ্গলবার।

মোর্শেদে আজম ক্বেবলা বেলা ১.১৫ মিনিটে জোহরের নামাজে ইমামতি করবেন। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও অগ্রগতি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত পরিচালনা করবেন।

এতে সকলকে যথাসময়ে উপস্থিত হয়ে মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবের রুহানী ফয়েজ হাসিল করার জন্য মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।