
স্টাফ রিপোর্টার
রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর বাতিলের দাবিতে চাঁদপুরে সমাবশে ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। গত শুক্রবার বাদজুমা শহরের শপথ চত্বর বাইতুল আমিন জামে মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখা।
বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা থেকে হাজার-হাজার মুসল্লিরা অংশগ্রহণ করেন। বায়তুল আমিন মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি মিশন রোডের মাথায় গিয়ে শেষ হয়।
মিছিলের আগে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শেষ নবীর পরে কোন নবী নাই। এ ব্যাপারে সংসদে আইন চাই। রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হোক। অন্যথায় নবীর শানে বেয়াদবির জবাব এ দেশের মুসলিমরা নিজ হাতে দিবে। কাদিয়ানীদের পৃষ্ঠপোষক ইনু-মেননদের এ দেশের মুসলিম উম্মাহ ছাড়বে না।
বক্তারা আরো বলেন, আহম্মদ সফি সাহেবের ঘোষণা অনুযায়ী মুসলিমদের হত্যাকারী নরেন্দ্র মোদীকে মুজিবর্বষের মতো সম্মানজনক অনুষ্ঠানে আমরা আসতে দেবো না। তার সফর বাতিল করতে হবে।
সংগঠনের চাঁদপুর জেলা শাখার সভাপতি মাও. জাফর আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি মুফিত সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাও. ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক এসএম আনোয়ারুল করীম, বোরহান উদ্দিন সিদ্দিকী, ওমর ফারুক বাদশা, মাও. মাসুম বিল্লাহ প্রমুখ।
সংগঠনের নেতা ফারুক মোহাম্মদ নোয়াইমের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন তোফায়েল আহমেদ, এবিএম মোস্তফা কামাল, মুফতি মাহবুবুর রহমান, মুফতি শাহাদাত হোসনে, মাও. হাবিবুর রহমান, হাফেজ আবুল হাসানাত, আবুল কালাম আজাদ, মাও. মুনীর হোসাইন, আশকে এলাহী, আনোয়ার আল নোমান প্রমুখ।
