শিক্ষামন্ত্রীকে জেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা


স্টাফ রিপোর্টার
গত ৪ মার্চ দু’দিনের সফরে চাঁদপুরে আসেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। বুধবার সকাল সাড়ে ৯টায় তিনি ঢাকা থেকে চাঁদপুর সার্কিট হাউজে এসে উপস্থিত হন। সার্কিট হাউজে এলে প্রথমে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল। এছাড়া মন্ত্রীকে স্বাগত জানাতে দলীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সার্কিট হাউজে উপস্থিত হন। পরে মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।