কালচোঁ উত্তরে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জের কালচোঁ উত্তর ইউনিয়নে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্য সামগ্রী (চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও লবণ) পেলেন ৩০ কর্মহীন পরিবার। উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন, অসহায় ও অস্বচ্ছল এবং মধ্যবিত্ত লোকদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (২৬ এপ্রিল) বিকালে ইউনিয়নের মাড়কি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শারীরিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে ৩০ পরিবারের উপস্থিত সদস্যের মাঝে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ এই খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। এসময় বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. মো. জাকির হোসাইনের সার্বিক ব্যবস্থাপনায় খাদ্য সামগ্রী বিতরণকালে কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, থানার উপ-পরিদর্শক মো. রবিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

২৭ এপ্রিল, ২০২১।