স্টাফ রিপোর্টার
চাঁদপুরে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার স্মৃতিচারণ পরিষদের আমন্ত্রণে আগামিকাল শুক্রবার সন্ধ্যায় স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসছেন মতলব উত্তরের কৃতী সন্তান সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ। এছাড়া প্রধান স্মৃতিচারক হিসেবে আসছেন বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক মুক্তিযোদ্ধা রোটা. মো. ওমর ফারুক।
স্মৃতিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার, মুক্তিযুদ্ধের বিজয় মেলার স্টিয়ারিং কমিটির সভাপতি ও মেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা লে. (অব.) এম এ ওয়াদুদ। সান্ধ্যকালীন মুক্তিযুদ্ধ সময়কালীন স্মৃতিচারণ অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার স্টিয়ারিং কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মহসীন পাঠান, স্মৃতিচারণ পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টার ও মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহাসচিব হারুন আল রশীদ।
২২ ডিসেম্বর, ২০২২।
