স্টাফ রিপোর্টার
আগামিকাল রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগণস্টিক সেন্টারে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হবে। এতে চোখের সাধারণ রোগীদের চিকিৎসা ও আংশিক বিনামূল্যে ঔষধ বিতরণ এবং যাদের অপারেশন প্রয়োজন তাদেরকে পরীক্ষা করে নির্ধারণ করা হবে। হাসপাতালে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন দৈনিক অনুপমার সম্পাদক, দৈনিক চাঁদপুরজমিনের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদ ও ঢাকাস্থ চাঁদপুর সদর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক, চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান এবং এএইচবি হজ এজেন্সীর ম্যানেজিং ডিরেক্টর মো. রোকনুজ্জামান রোকন। তিনি জানান, চাঁদপুরজমিন হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন রোগে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক হাজার হাজার গরিব ও অসহায় মানুষের চিকিৎসা দিয়েছে। এ ধরনের চিকিৎসা সেবা এই হাসপাতালের পক্ষ থেকে চলমান রয়েছে এবং আগামিতেও থাকবে।
- Home
- প্রথম পাতা
- কাল চাঁদপুরজমিন হাসপাতালে চক্ষু শিবির
Post navigation
