সজীব খান
চাঁদপুর সদর উপজেলার মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই আগামিকাল সোমবার (১৪ জুন) থেকে শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত চলবে। উল্লেখিত তারিখে সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে যাচাই-বাছাই কার্যক্রম হবে।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব সানজিদা শাহনাজ জানান, আগামি সোমবার ও মঙ্গলবার উপজেলা বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি, চাঁদপুর সদরের মাধ্যমে আগে (২০১৭ইং সালে) প্রেরিত অনুমোদিত ‘ক’ তালিকা পূনঃযাচাই-বাছাই করা হবে। ‘ক’ তালিকায় অন্তর্ভুক্ত সব আবেদনকারীকে উল্লেখিত তারিখ সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তন উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য, ‘ক’ তালিকা উপজেলা প্রশাসনের ওয়েব পোর্টালে দেয়া আছে।
১৩ জুন, ২০২১।
