স্টাফ রিপোর্টার
চাঁদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শরীফ মো. আশরাফুল হকের বাবা আলহাজ মো. নুরুল হক হাসান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)। তিনি গত শুক্রবার রাত ১১টা ৫৫ মিনিটে চাঁদপুর শহরস্থ ফ্যামেলি কেয়ার হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তিনি স্ত্রী, মেয়ে ও ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (১২ জুন) সকাল ১০টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে মরহুমের প্রথম জানাজা এবং পরবর্তীতে মরহুমের নিজ গ্রাম চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম রামদাসদীস্থ মরহুম হাজী হাসান আলি বেপারী বাড়িতে বেলা সাড়ে ১১টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুম নুরুল হক হাসানের প্রথম জানাজায় ইমামতি করেন চাঁদপুর সরকারি কলেজ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ মো. নিজামুল হক।
মরহুমের জানাজায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন মরহুমের তিন ছেলে রোটারিয়ান শরীফ মো. আশরাফুল হক, আরিফ মো. আজিজুল হক ও ইউসুফ মো. নুর তারেক। এছাড়া অংশ নেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. নুর খাঁন, পুরাণবাজার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. দেলোয়ার আহমেদ, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশের সভাপতি রোটারিয়ান শেখ মনির হোসেন বাবুল, নাজিরপাড়া সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি ডা. মো. সফিউল্যাহ, সহ-সভাপতি আলহাজ মো. চাঁদ খাঁন, শ্রমিক নেতা মো. ফারুক দেওয়ান, সাধারণ সম্পাদক কাজী বেলাল, সহ-সভাপতি কালু দেওয়ান, মো. জামিল পাটোয়ারী, রওশন আলী জমাদার, সহ-সাধারণ সম্পাদক কাজী মাইনুল হক জীবন, সাংগঠনিক সম্পাদক আ. কাদের দেওয়ান মিন্টু, অর্থ সম্পাদক মো. দিদার হোসেন, নাজিরপাড়া ক্রীড়া চক্রের অর্থ সম্পাদক আনোয়ার পারভেজ, কার্যনির্বাহী সদস্য হেলাল দেওয়ান, ওয়াহেদুর রহমান লাভু, মো. মাসুদুর রহমান মাসুম, চাঁদপুর সরকারি কলেজ ঈদগাঁ জামাত এন্তেজামিয়া কমিটির অর্থ সম্পাদক মো. মোজাম্মেল হক।
এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মুনির চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোশারফ হাওলাদার, জিয়াউল আমিন দীপু, মো. আমিন দেওয়ান, ফেরদৌস খান, মো. নুরে আলম নয়ন প্রমুখ।
মরহুমের নিজ গ্রামের দ্বিতীয় জানাজায় ইমামতি করেন রেলওয়ে বায়তুল আমিন জামে মসজিদের সাবেক পেশ ইমাম মো. তোয়াহা।
এতে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান, বিএফএ’র সহ-সভাপতি আলহাজ আ. রব ভূঁইয়া, চাঁদপুর প্রেসক্লাবের কর্যানির্বাহী সদস্য মো. ওমর পাটোয়ারী, মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা দেলওয়ার হোসেন মিয়াজী, চাঁদপর পৌর ৫নং ওয়ার্ডের সাবেক কমিশনার আলমগীর হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী নান্নু বকাউল, জননী কম্পিউটারের স্বত্বাধিকারী রহমত উল্লাহ প্রমুখ।
উল্লেখ্য, মরহুম আলহাজ মো. নুরুল হক হাসান দীর্ঘ ২৩ বছর সৌদি আরবে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে বাংলাদেশে এসে পেশা হিসেবে ব্যবসাকে বেছে নেন। তিনি একাধারে সমাজসেবক, শিক্ষাণুরাগী, ধর্মাণুরাগীসহ নানা সামাজিক উন্নয়নমূলক কাজে নিয়োজিত ছিলেন। চাঁদপুর সরকারি কলেজ জামে মসজিদ (চুন্নু মিয়ার মসজিদ) তথা নাজির পাড়া মসজিদ, পশ্চিম রামদাসদী হাজি হাসান আলী বেপারী বাড়ি জামে মসজিদসহ বিভিন্ন মসজিদের উন্নয়নে অনেক অবদান রেখেছেন। এছাড়া তিনি চাঁদপুর সরকারি কলেজ ময়দানে এবং পরবর্তীতে বিপণীবাগ (তিন দিনব্যাপী) ঐতিহাসিক ইসলামী সম্মেলন বাস্তবায়ন কমিটির প্রথমে সেক্রেটারী ও পরবর্তীতে সভাপতি হিসেবে তার দায়িত্ব সততা, ও নিষ্ঠার সাথে পালন করেন। মরহুমের পরিবারের পক্ষ থেকে তার বড় ছেলে চাঁদপুর প্রেসক্লাবের সদস্য রোটারিয়ান শরীফ মো. আশরাফুল হক সবার কাছে মরহুমের জান্নাত কামনায় দোয়া চেয়েছেন।
১৩ জুন, ২০২১।
