কুমিল্লায় ফেন্সিডিলসহ একই পরিবারের ৩ জন আটক

জাহাঙ্গীর আলম ইমরুল
কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ৩০০ বোতল ফেন্সিডিলসহ একই পরিবারের ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব- ১১, সিপিসি- ২।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার কুমিল্লার চৌদ্দগ্রামের উজিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৩০০ বোতল ফেন্সিডিলসহ একই পরিবারের তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক মাদক ব্যবসায়ীরা হলো- কুমিল্লার চৌদ্দগ্রামের উজিরপুর গ্রামের মৃত লাল মিয়া এর ছেলে মো. সিদ্দিকুর রহমান (৬২), তার স্ত্রী আছমা বেগম (৪২) এবং ছেলে মো. হোসেন (১৯)।
র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, মো. সিদ্দিকুর রহমান দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে এবং তার পুরো পরিবারই মাদক ক্রয়-বিক্রয়, সরাবরাহের সাথে সরাসরিভাবে জড়িত। আটক আসামিদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধীর বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

০৮ এপ্রিল, ২০২৩।