কুমিল্লায় সুজনের নাগরিক সংলাপ অনুষ্ঠিত

দোষারোপের সংস্কৃতির ফলে মূল অপরাধীরা পাড় পেয়ে যায়
……….বদিউল আলম মজুমদার

জাহাঙ্গীর আলম ইমরুল
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কারণ হিসেবে বিচারহীনতা, পরস্পর দোষারোপের সংস্কৃতি ও যারা দোষী তারা বিচারের আওতায় আসে না বরং রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানির ফলে সংখ্যালঘুদের উপর হামলার পূনরাবৃত্তি ঘটছে।
তিনি আরও বলেন, কুমিল্লার ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক ও নিন্দনীয়। যারা এর সাথে জড়িত তাদের শাস্তির আওতায় আনা হোক। নিরাপরাধ কাউকে যেন হয়রানি করা না হয়।
সোমবার (২৫ অক্টোবর) দুপুরে কুমিল্লা টাউন হল কনফারেন্স হলে ‘সুজন’ আয়োজিত ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয়’ শীর্ষক নাগরিক সংলাপ শেষে সাংবাদিকদের একথা বলেন।
দুপুরে কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে সুজন-(সুশাসনের জন্য নাগরিক), কুমিল্লার আয়োজনে ‘রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠায়, শুদ্ধাচার চর্চার বিকল্প নেই’ জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।
নাগরিক সংলাপ শেষে সুজন (সুশাসনের জন্য নাগরিক) কেন্দ্রিয় কমিটির সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন গত ১৩ অক্টোবর কুমিল্লায় পূজামন্ডপে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক ও এ ঘটনার তীব্র নিন্দা জানান। এ ঘটনার সাথে সম্পৃক্ত দোষীদের খুঁজে বের করে সঠিক বিচারের দাবি জানান এবং সাধারণ কোন নাগরিক যেন হয়রানী ও বাণিজ্যের শিকার না হন, সে লক্ষ্যে সরকারের কাছে দাবি জানান।
নাগরিক সংলাপে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভূইয়া, সুজন (সুশাসনের জন্য নাগরিক) কুমিল্লা জেলা কমিটির সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান, সাধারণ সম্পাদক অধ্যাপক আলী আহসান টিটুসহ আরো অনেকে।

২৬ অক্টোবর, ২০২১।