কেন্দ্রিয় কচি-কাঁচার মেলার সভাপতি খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার স্মরণ সভা ও দোয়া

মতলব ব্যুরো
মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার উদ্যোগে কচি-কাঁচা মিলানায়তনে কেন্দ্রিয় কচি-কাঁচার মেলার সভাপতি খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে স¥রণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
মেলার সভাপতি মো. মাকসুদুল হক বাবলুর সভাপতিত্বে এবং তরুণ সদস্য কামরুল হাসান নিপুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রুনু, মেলার সহ-সভাপতি দেওয়ান মো. রেজাউল করিম, প্রবীণ সদস্য কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের সম্পদক ফারুক-বিন-জামান, প্রবীণ সদস্য নাছির আহমেদ, মেলার সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনা মজুমদার রত্না, তরুন সদস্য এস এম সেলিম, আঃ সোবহান, গোলাম মোস্তফা কাদরী, প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, অভিভাবক নাজমুল ইসলাম সুমন, শিক্ষক মো. ইয়াছিন মিয়া ইমন, তরুন সদস্য নুসরাত ফারহানা বিনতু।
অনুষ্ঠানে কোরআন তালওয়াত করেন কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের ছাত্র মো. শামছুদ জামান রিফাত। দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের খতিব মুফতি মাও. মো. মোরশেদ আলম সিরাজী।
এসময় উপস্থিত ছিলেন মেলার সহ-সভাপতি মিজানুর রহমান খান, মেলার প্রবীণ সদস্য ফররুখ আহমেদ চৌধুরী মিনার, হুমায়ুন কবির রেবন, সাংবাদিক গোলাম সারওয়ার সেলিমসহ মেলার কর্মকর্তা ও মেলা পরিচালিত স্কুলদ্বয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ।
সভাপতির বক্তেব্যে মো. মাকসুদুল হক বাবলু বলেন, তিনি ছিলেন কেন্দ্রীয় মেলার প্রথম আহ্বায়ক (১৯৫৭-১৯৫৯)। দাদাভাইয়ের অবর্তমানে পরিচালক হয়ে সুদীর্ঘ ২২ বছর মেলার সার্বিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখেন। তাঁর ব্যক্তিত্ব, পান্ডিত্য মেলার প্রতি অফুরন্ত ভালবাসা মেলার ভাইবোনদের মুগ্ধ করেছে।
০৪ মার্চ, ২০২১।