কেন্দ্রিয় কাউন্সিলে অংশ নিতে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভা

স্টাফ রিপোর্টার
দীর্ঘদিন পর সম্মেলনের তারিখ ঘোষণায় প্রাণচাঞ্চল্য ফিরেছে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগে। আগামি ১৬ নভেম্বর ঢাকায় স্বেচ্ছাসেবক লীগের কাউন্সিলে অংশ নিতে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের নিচতলায় সভায় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আলহাজ এসএম জয়ানাল আবেদিনের সভাপতিত্বে এবং যুগ্ম-আহবায়ক এম এ হাসান লিটনের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মারুফ।
সভায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলার আহ্বায়ক সফিকুর রহমান গাজী, যুগ্ম-আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ, চাঁদপুর পৌর শাখার সভাপতি খোরশেদ হাওলাদার, সাধারণ সম্পাদক আলহাজ মো. এমরান হোসেন উজ্জ্বল পাটোয়ারী, মতলব উত্তর উপজেলা শাখার আহ্বায়ক সিরাজুল ইসলাম বাবলু, সদস্য সচিব অ্যাডভোকেট আখতারুজ্জামান, কচুয়া শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন খান, ফরিদগঞ্জ শাখার সভাপতি মিজানুর রহমান স্বপন, হাইমচর শাখার আহ্বায়ক আব্দুর ছাত্তার গাজী, হাজীগঞ্জ উপজেলার যুগ্ম-আহবায়ক শরীফ মোল্লা, হাজিগঞ্জ পৌর শাখার আহ্বায়ক আবুল হাসনাত, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক ফেরদৌস মুরশেদ জুয়েল, মজিবুর রহমান মজিব ও কে এম মাসুদ, সদস্য আকতার হোসেন, গোলাম সারওয়ার রিপন, বোরহান উদ্দিন ডালিম, শুভাশিষ সরকার শুভ প্রমুখ।