পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদ্যাপন উপলক্ষে চাঁদপুর শহরে আজ রোববার জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ সকাল ৯টায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জমায়েত এবং পরবর্তীতে মিলাদুন্নবীর তাৎপর্যের উপর আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনা শেষে অনুষ্ঠানস্থল থেকেই জশনে জুলুছ (বর্ণাঢ্য র্যালি) বের হবে।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হবে। ঈদে মিলাদুন্নবী (দঃ) উদ্যাপন পরিষদ, চাঁদপুরের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে চাঁদপুরের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণ করার আমন্ত্রণ জানানো হয়েছে।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- আজ চাঁদপুরে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.)
Post navigation
