মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যানের মৃত্যুতে
মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরম ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল। এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
জেলা যুবলীগের শোক
মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান কালু ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবরসহ সব নেতৃবৃন্দ। এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
