মতলব দক্ষিণে আ.লীগের ৩ দিনের শোক


মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিনের মৃত্যুতে ৩ দিনের শোক ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান মো. রেজাউল করিমের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদের পরিচালনায় এক সভায় ১৩, ১৪ ও ১৫ মার্চ তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছেঃ- মতলব পৌরসভা ও প্রত্যেক ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শোক সভা ও দোয়া অনুষ্ঠান। গতকাল সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মতলব পৌর আওয়ামী লীগের সভাপতি ও মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, সাংগঠনিক সম্পাদক রোটা. মো. মোফাজ্জল হোসেন, উপাদী দক্ষিণ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর, উপজেলা যুবলীগের আহ্বায়ক চন্দন সাহা, আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন বাবুল, পৌর কৃষক লীগের আহ্বায়ক গোলাম হায়দার মোল্লা, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি সোহাগ সরকার, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সুকুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক জাকির খান, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তসলিম মিয়াজী, সাধারন সম্পাদক কামরুল মোল্লা, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পাটোয়ারী প্রমুখ।