
মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণে এলজিএসপি-৩ এর ২০১৮-১৯ অর্থ বছরের অর্থায়নে এবং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে মাদক বিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলার নারায়ণপুর বাজারে খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপনের নেতৃত্বে এ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি নারায়ণপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নারায়ণপুর বাস স্ট্যান্ডে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।
পথসভায় খাদেরগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিমের উপস্থাপনায় মাদকের কুফল নিয়ে বক্তব্য দেন খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন।
এ সময় উপস্থিত ছিলেন খাদেরগাঁও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ঢালী, ইউপি সদস্য মো. ইকবাল হোসেন হাওলাদার, ইউপি সচিব মো. নাছির উদ্দিন, ৮নং ওয়ার্ড আ.লীগের সভাপতি নূরে আলম প্রধান, আওয়ামী লীগ নেতা মো. ফেরদৌস মুন্সি, মো. আব্দুল লতিফ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম ঢালী, তরুণ লীগ নেতা মো. মাসুদ প্রধান, মো. আব্দুল কুদ্দুস বকাউলসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, র্যালিতে অংশগ্রহণকারীদের মাঝে এলজিএসপি-৩ এর অর্থায়নে ‘মাদককে না বলুন, আপনার সন্তানকে মাদকমুক্ত রাখুন’ এই লোগো সম্বলিত ছাতা বিতরণ করা হয় এবং আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
